ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর পুলিশ
সুপারের গাড়ি উল্টে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশ সুপার খোন্দকার
নূরুন্নবীসহ দুজন আহত হয়েছেন। শুক্রবার রাত আটটায় ফেনী সদর উপজেলার লেমুয়া
এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম আজহারুল ইসলাম (৩১)। তিনি এসপির দেহরক্ষী ছিলেন। তার বাড়ি কুড়িগ্রামে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে চট্টগ্রাম
থেকে ফেনী ফেরার পথে সদর উপজেলার বোগদাদীয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন শেষে ফেনী
শহরে যাওয়ার সময় কসকা এলাকায় মহাসড়কের উপর এসপির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে
উল্টে সড়কের পাশে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই পুলিশ সুপারের দেহরক্ষী
আজাহার নিহত ও গুরুতর আহত হন পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী (বিপিএম
পিপিএম) ও অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের গাড়ি চালক মং সাই
চাকমা। নিহত দেহরক্ষী পুলিশ সদস্য আজহারের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর
হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


0 Comments