জিম্বাবুয়ের সাথে প্রত্যাশিত জয় পেল বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার জিম্বাবুয়েকে তিন উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আফিফ হোসেনের ৫২ ও মোসাদ্দেক হোসেনের ৩০ রানের ওপর ভর করে জয় পায় বাংলাদেশ।
শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। নির্ধারিত ১৮ ওভারে জিম্বাবুয়ের দেয়া ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে স্বাগতিকরা। টেন্ডাই চাতারা আর কাইল জার্ভিসের পেস তাণ্ডবে টপ অর্ডারে ধস নামে স্বাগতিকরদের। তৃতীয় ওভারের শেষ বলে ১৯ রান করা লিটন দাসকে ফিরিয়ে দেয়ার পরই দাপট দেখানো শুরু করে জিম্বাবুয়ের বোলাররা। সৌম্য সরকার ৪, সাকিব আল হাসান ১ আর মুশফিকুর রহিম ফেরেন রানের খাতা না খুলেই। অন্যদিকে ১৪ রান করে মাঠ ছাড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যদিকে ১৫ রান করে বিদায় নেন সাব্বির রহমান। এরপর মাঠে নামেন আফিফ হোসেন। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই আফিফ তুলে নেন অর্ধশতক। ম্যাচের শেষ ওভারে আউট হবার আগে ২৬ বলে ৫২ রানের ইনিংস খেলেন। অন্যদিতে মোসাদ্দেক অপরাজিত ছিলেন ৩০ রান করে।
শেষ দিকে মোহাম্মদ সাইফ উদ্দিন ৬ রানে অপরাজিত থেকে ম্যাচটি নিজেদের করে নেন।

Post a Comment

0 Comments