কক্সবাজারের টেকনাফ উপজেলায় মাদকের
আস্তানায় অভিযান চালিয়ে মদসহ ৩ জনকে আটক করেছে র্যাব। শুক্রবার দুপুরে
উপজেলার হ্নীলার চৌধুরী পাড়ার ওই আস্তানায় অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ
আবুল মনসুর এবং টেকনাফ র্যাব-১৫ ক্যাম্প ইনচার্জ লে. মোহাম্মদ মির্জা
শাহেদ মাহতাব।
আটককৃতরা হলেন- হ্নীলা চৌধুরী পাড়ার জ মে
নাইং (২২), নাটমুরা পাড়ার বেলাল উদ্দীন (২০) ও টেকনাফ সদরের কচুবনিয়া
এলাকার আব্দুল গণি(২৮)।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের
ভিত্তিতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় হ্নীলা চৌধুরী পাড়া মাদক তৈরির
আস্তানায় অভিযান পরিচালনা করে। এসময় বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে ৮০
হাজার লিটার মাদক জাতীয় পানীয় উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. আবুল মনসুরের নেতৃত্বে উদ্ধার মাদক জাতীয়
পানি ধ্বংস করা হয়। এসময় হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়ার বাসিন্দা চোখিং
ওয়ান, মে মোছেন, মাছেন এ, মারী, উছেন ও উছেনদের প্রত্যেককে ৫০ হাজার টাকা
জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
র্যাব-১৫ টেকনাফ ক্যাম্প ইনর্চাজ লে.
মোহাম্মদ মির্জা শাহেদ মাহতাব বলেন, মাদক আস্তানায় অভিযান চালিয়ে ৩ জনকে
আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হবে।


0 Comments