অস্ত্রসহ কিশোর গ্যাং ডাকাত দলের ৬ সদস্য আটক

কুমিল্লার লাকসাম উপজেলায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ডাকাত দলের ৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে র‌্যাব। শুক্রবার উপজেলার ষোলপুকুরিয়া নৈরপাড় নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- উপজেলার ষোলপুকুরিয়ার আব্দুল মান্নানের ছেলে মো. শাহদাত হোসেন (১৮) ও মনির হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৮) ; নৈরপাড়ার মো. জয়নালের ছেলে মো. রুবেল (২২), মফিজুর রহমানের ছেলে মো. ইয়াসিন হোসেন(১৯) ও জামাল হোসেনের ছেলে মো. নাঈম (১৯) এবং চেংগারচড়ের সোলায়মান মিয়ার ছেলে মো. সোহেল রানা (১৮)।
র‌্যাব-১১ সিপিসি ২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক প্রণব কুমার সাহা জানান, কুমিল্লার মুদাফ্ফরগঞ্জগামী রাস্তার দক্ষিণ পার্শ্বে মাদরাসায়ে এ-নূরে মদীনার কাছে পাকা রাস্তার উপর দেশীয় অস্ত্র-সস্ত্রসহ কতিপয় লোকজন সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৬ ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।
সময় তাদের কাছ থেকে ২ টি রামদা, ৩ টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ৫ টি মোবাইল ফোন এবং ১টি ট্যাব উদ্ধার করা হয় বলে জানান তিনি।

Post a Comment

0 Comments