সৌদিতে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েন ঘোষণা

সৌদিতে বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি আরামকোর দুটি স্থাপনায় ড্রোন হামলার পর দেশটির সঙ্গে সামরিক সম্পর্ক আরো জোরদার করার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, প্রায় ২০০ সেনা, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও অতিরিক্ত রাডার সরঞ্জাম সৌদি আরবে মোতায়েন করবে ওয়াশিংটন। খবর মিডল ইস্ট মনিটরের।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফসের চেয়ারম্যান জেনারেল জো ডানফর্ড ও প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার সৌদি আরবে অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনের ইঙ্গিত দিয়েছিলেন।
বৃহস্পতিবার সৌদি আরবে অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জনাথন হফম্যান। তিনি বলেন, আমাদের আঞ্চলিক অংশীদার ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, স্থিতিশীলতার জন্য আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়। ওই হামলার পর সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে।

Post a Comment

0 Comments