কেন বোরখা ছেড়ে ‘বিদ্রোহী’ সৌদি তরুণী?

সৌদি আরবের রিয়াদের একটি শপিং মলে সাদা টপের উপরে কমলা জ্যাকেট, সাদা ট্রাউজ়ার, হাই হিল পরিধান করা এক তরুণী সকলের নজর কাড়ছিল। কারণ রক্ষণশীল একটি দেশে এমন পোশাক পরিধান করে ঘুরে বেড়ানো অবশ্য কল্পনা করা যায় না।
তবে চোখে পড়াতেই চেয়েছিলেন ৩৩ বছর বয়সী সৌদি তরুণী মাশায়েল আল-জালৌদ। গত সপ্তাহে বোরখা ছাড়া পশ্চিমা পোশাকে শপিং মলে যাওয়া সেই আন্দোলনেরই ভাষা।
ওই তরুণী একটি সংস্থার মানবসম্পদ বিভাগে কাজ করেন। পাশাপাশি নিজের মতো করে চালিয়ে যাচ্ছেন মানবাধিকার রক্ষার লড়াই। রক্ষণশীল মুসলিম রাষ্ট্র সৌদি আরবে প্রকাশ্য রাস্তায় বের হতে হলে মেয়েদের কালো বোরখা পরা বাধ্যতামূলক। ধর্মের প্রতীক হিসেবেই বিষয়টিকে দেখা হয়।
এদিকে সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমান সম্প্রতি নারী ক্ষমতায়নের কথা ভাবছেন বলে জানিয়েছেন। সম্প্রতি সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমান সম্প্রতি নারী ক্ষমতায়নের কথা ভাবছেন বলে জানিয়েছেন। একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছিলেন, মেয়েদের পোশাক নিয়ে কড়াকড়ি কমানো হবে। ইসলাম ধর্মে বোরখা পরা বাধ্যতামূলক নয়। কিন্তু সমাজে এর কোন প্রভাব পড়েনি।
ব্যতিক্রমী মাশায়েল জানিয়েছেন, তিনি বোরখা পরা ছেড়ে দিয়েছেন। গত সপ্তাহে তাকে শপিং মলে দেখে অনেকেই বাঁকা চোখে দেখছিলেন। ভেবেছিলেন মাশায়েল কোন সেলেব্রিটি।
জিজ্ঞাসাও করে ফেলেছিলেন তারা, আপনি কি বিখ্যাত কেউ? মডেল? মাশায়েলের মতো বোরখা ছেড়েছেন ২৫ বছরের মানবাধিকার কর্মী মানাহেল আল-ওতাইবিও।

Post a Comment

0 Comments