লালমনিরহাট
প্রতিনিধি :
লালমনিরহাটে
মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪
হাজার ১৫০ পিস ইয়াবাসহ
৪ জনকে আটক করেছে পুলিশ ।শনিবার পৃথক পৃথক এ অভিযান
পরিচালনা করেন সদর থানা পুলিশ।
আটকরা
হলেন- লালমনিরহাট পৌরসভার টেলিফোন ভবন এলাকার হাসান
আলীর মেয়ে কলি আক্তার
(২৩), কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বলিয়ামারী এলাকার ফুলু মিয়ার
ছেলে রিপন মিয়া (২২),
একই জেলার চিলমারী উপজেলার
সোনারীপাড়া গাবেরতল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মুকুল
মিয়া (২৩) ও খাগড়াছড়ির
মহলছরি উপজেলার কাটিনটিলা এলাকার শাহজামালের ছেলে
শাহিনুজ্জামান (২৬)।
লালমনিরহাট
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা
মাহফুজ আলম জানান, চুলের
খোঁপায় করে এক নারী
ইয়াবা পাচার করছেন এমন
সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সাঁকোয়া
বাজার এলাকায় অভিযান চালানো
হয়। তখন তল্লাশি করে
কলি আক্তার নামে এক
নারীর চুলের খোঁপা থেকে
১০০ পিস ইয়াবা উদ্ধার
করা হয়।
অপর
দিকে, সদর উপজেলার তিস্তা সড়ক সেতুর
টোল প্লাজায় তল্লাশি করে কুড়িগ্রাম থেকে
বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের
দুই যাত্রী রিপন ও
শাহিনুজ্জামানের কাছ থেকে ৪
হাজার পিস ইয়াবা উদ্ধার
করা হয়। এছাড়া একই
এলাকায় অপর একটি অভিযানে
৫০ পিস ইয়াবাসহ মুকুল
মিয়া নামে এক মাদক
বিক্রেতাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটকদের বিরুদ্ধে
পৃথক তিনটি মামলা করা
হয়েছে বলে জানান ওসি
মাহফুজ আলম।


0 Comments