মার্কিন সেনাবাহিনীতে বাংলাদেশি তরুণী আফিয়া

মার্কিন সেনাবাহিনীতে অফিসার পদে যোগ দিয়েছেন বাংলাদেশের তরুণী আফিয়া জাহান পম্পি (২০)। যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে পরিবারের সঙ্গে থাকেন আফিয়া। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জমালপুর গ্রামে।
আফিয়ার বাবা মিরসরাই অ্যাসোসিয়েশন এনএর সভাপতি মেজবাহ উদ্দিন ও মায়ের নাম নুরুচ্ছাবাহ পূর্ণিমা। তিন মেয়ে আর স্ত্রীকে নিয়ে মেজবাহ উদ্দিনের সংসার। অন্য দু মেয়ে সাদিয়া ও পৃথা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
আফিয়ার এ অর্জনে আপ্লুত মা নুরুচ্ছাবাহ বলেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন।
মা-বাবার মতোই নিজের কৃতিত্বে খুশি আফিয়া জাহান। তিনি বলেন, আমেরিকা আমাদের দেশ। এ দেশকে আমি আমার কাজ দিয়ে কিছু দিতে চাই। এ প্রত্যয় আমার শৈশব থেকেই।
ছোটবেলায় মা-বাবার সঙ্গে অভিবাসী হয়ে আমেরিকায় যান আফিয়া। এখন পরিবারের সঙ্গে ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে থাকেন তিনি। সেখানেই পড়াশোনার পাশাপাশি সংস্কৃতিও চর্চা রয়েছে তার। বর্তমানে ফার্মিং ডেল স্টেট কলেজের ইঞ্জিনিয়ারিং কোর্সের শেষ বর্ষের ছাত্রী আফিয়া।

Post a Comment

0 Comments