ইরাকের কারবালায় তাজিয়া মিছিলের সময় ইমাম
হোসেনের (রা.) মাজারের কাছে পদদলিত হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।এ ঘটনায়
আরও শতাধিক মানুষ আহত হয়েছে।
মঙ্গলবার আশুরার দিনে এ ঘটনা ঘটে বলে ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এর খবরে বলা হয়েছে।
খবরে বলা হয়, দেশটির দক্ষিণাঞ্চলীয়
প্রদেশ কারবালায় আশুরার তাজিয়া মিছিলে অস্থায়ী একটি দেয়াল ভেঙে পড়ে। এ সময়
হুড়োহুড়ি সৃষ্টি হলে দম আটকে এসব মানুষের মৃত্যু হয়।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল-বদর।
প্রসঙ্গত, মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর
দৌহিত্র ইমাম হোসাইনের মৃত্যুবার্ষিকী পালনের অংশ হিসেবে ইরাকের কারবালায়
তাজিয়া মিছিলে যোগ দিতে কয়েক লাখ মানুষ সমবেত হয়।


0 Comments