এই প্রথম নিজের গানে নিজে মডেল হয়ে
দীর্ঘদিন পর গানের ভিডিও প্রকাশ করছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা।
গানের শিরোনাম ‘ফেরাতে পারিনি আর’। লিখেছেন কবির বকুল। সংগীতায়োজন করেছেন
রাজা কাশেফ।
জানা যায় রুনা লায়লা সম্প্রতি গানটির
মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নেন। গানটির রেকর্ডিং শেষ হয় ভালোবাসা দিবসে।
ধ্রুব মিউজিক স্টেশনের আয়োজনে গানটির ভিডিও নির্মাণ করেন শাহরিয়ার পলক।
নিজের গানে নিজে মডেল হয়ে মিউজিক ভিডিওতে
অংশ নেয়া প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ফেরাতে পারিনি গানটির সুর আমারই করা।
গানে কণ্ঠ দিয়েছি আমি। নিজের সুর ও গাওয়া গানের মিউজিক ভিডিওতে এবারই প্রথম
অংশ নেয়া। যে কারণে নিজের ভেতর ভীষণ ভালোলাগা কাজ করছিল। সবাই বেশ
আন্তরিকতা নিয়ে কষ্ট করে কাজ করেছেন। আমি খুবই আশাবাদী গানটি নিয়ে।


0 Comments