যুব এশিয়া কাপের ফাইনালে আজ শক্তিশালী
ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। শনিবার শ্রীলঙ্কার প্রেমাদাসা
স্টেডিয়ামে সকাল সাড়ে দশটায় শুরু হবে ম্যাচটি।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আরব
আমিরাতকে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশের যুবারা। এরপর পরের ম্যাচে
নেপালকে হারায় তারা। নিজেদের শেষ ম্যাচে গত মঙ্গলবার স্বাগতিক শ্রীলঙ্কাকে
হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠে।
সেমিফাইনালে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি
বৃষ্টিতে পরিত্যক্ত হলে গ্রুপ পর্বে টেবিলের শীর্ষে থাকায় ফাইনালে উঠে যায়
আকবর আলীরা। একই কারণে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটি না জিতেও
ফাইনালে উঠে ভারত।
এবারের এশিয়া কাপের বি গ্রুপে খেলেছে
বাংলাদেশ। অন্যদিকে গ্রুপ এ তে খেলেছে ভারত। তারাও গ্রুপ পর্বে নিজেদের তিন
ম্যাচে, পাকিস্তান, আফগানিস্তান ও কুয়েতেক হারিয়ে সেমিফাইনালে আসে।
প্রসঙ্গত, গত যুব এশিয়া কাপ অনুষ্ঠিত
হয়েছিল বাংলাদেশে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে
শেষ মুহূর্তে গিয়ে সেমিফাইনাল থেকে বিদায় করে দিয়েছিল ভারত। তাই, আজকের
ম্যাচটা বাংলাদেশের জন্য অবশ্য একটু তাৎপর্যপূর্ণ বটে।


0 Comments