গায়িকা কন্যা গায়িকা হবে এটাই স্বাভাবিক
কথা। আর সেই পথেই হেঁটেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
ছোটবেলা থেকেই মেয়ে রোদেলাকে গানে টেনে নিয়ে আসেন। মেয়ে এখন অনেকটাই পরিণত।
যে কারণে বিভিন্ন অনুষ্ঠানে ডাক আসছে গান
গাইবার। এমনকি দেশের বাইরে থেকেও ডাক এসেছে এই গায়িকাকন্যার। অস্ট্রেলিয়ার
তিন শহরের তিনটি কনসার্টে গান গাইতে যাচ্ছেন ন্যান্সি। সঙ্গে মেয়ে রোদেলাও
যাচ্ছেন।
তিনি জানান, তিনটি কনসার্টে তার সঙ্গে
রোদেলাকে গাওয়ার জন্যও আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা। অস্ট্রেলিয়ার তিনটি শহর
সিডনি, ব্রিসবেন, মেলবোর্নে হবে কনসার্ট। এর মধ্যে ৫ অক্টোবর সিডনিতে, ৬
অক্টোবর ব্রিসবেনে এবং ১২ অক্টোবর মেলবোর্ন শহরে অনুষ্ঠিত হবে কনসার্টগুলো।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে
অস্ট্রেলিয়াতে শো করেছিলেন ন্যান্সি। তার ধারাবাহিকতায় আয়োজক কমিটি এ বছরও
ন্যান্সিকে আমন্ত্রণ জানিয়েছেন। তবে এ বছর ন্যান্সির বাড়তি আনন্দের বিষয়টি
হচ্ছে- একই সঙ্গে মেয়েও যাচ্ছে মায়ের সঙ্গে গান করতে। এ প্রসঙ্গে ন্যান্সি
বলেন, গত বছর এই আয়োজনে কনসার্ট করতে গিয়েছিলাম। এবারও যাচ্ছি।
এবারের আয়োজনে আমার মেয়েও গাইবে একই
কনসার্টে। তাই বিষয়টি আমার কাছে অন্য রকম ভালো লাগার। যদিও মেয়েটা গাওয়ার
সময় লজ্জাবোধ করে। তবে আশা করি কয়েকটা কনসার্টে গাওয়ার পর এটা থাকবে না।


0 Comments