বাংলাদেশ একটি মুসলিমপ্রধান দেশ আর ইসলামে
জুয়া সম্পূর্ণ হারাম ও নিষিদ্ধ। তবে জুয়া বাংলাদেশের একটি অতিপরিচিত শব্দ
অলিতে-গলিতে চোখ মেলে তাকালেই এর দেখা মেলে। তবে বেশ কয়েক বছর আগে এটা এতটা
খোলামেলা ছিল না কিন্তু সম্প্রতি গুঞ্জন আসে এবং দেশের বিভিন্ন স্থানে
আনুষ্ঠানিক ক্যাসিনোর খোঁজ পাওয়া যায়। বিষয়টি জানতে পেরে বর্তমান
সরকারপ্রধান শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি এদের গ্রেফতারের
নির্দেশ দেন।
সর্বপ্রথম চলতি বছরের সেপ্টেম্বরে
র্যাব-১ এর অভিযানে ঢাকার ফকিরাপুলে ইয়ংমেন্স ক্লাব, শাহজাহানপুরের
মুক্তিযোদ্ধা চিত্তবিনোদন ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব ও বনানীতে কয়েকটি
ক্যাসিনোর সন্ধান পাওয়া যায়। র্যাব-১ এর সূত্রমতে, এগুলোর পরিচালনা করেন
বর্তমান রাজনৈতিক ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন যুবলীগের কিছু নেতা।
র্যাবের অভিযানে এ সময় বেশ কয়েকজনকে আটক
করা হয়। র্যাবের মতে, বাংলাদেশে বর্তমানে ৫০টিরও বেশি ক্যাসিনো রয়েছে
যেখানে জুয়ার পাশাপাশি নানা অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। প্রশাসন
এদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।


0 Comments