প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিন আজ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাতা বেগম ফজিলাতুন্নেছার প্রথম সন্তান তিনি।
জন্মদিনে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে তিনি এখন সেখানে। শেখ হাসিনার জন্মদিনে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে।
আওয়ামী লীগের কর্মসূচি: আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দেশে এবং দেশের বাইরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেখ হাসিনার জন্মদিন পালনের উদ্যোগ নিয়েছে। গণমাধ্যমে পাঠানো আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনটি উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালন করবে দলটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বিকাল ৩টা ৩০ মিনিটে আওয়ামী লীগের উদ্যোগে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ। বাংলাদেশ ছাত্রলীগ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সকাল ১০টায় মধুর ক্যান্টিন থেকে শোভাযাত্রা বের করবে।

Post a Comment

0 Comments