২০১৬ সালে নিজ অ্যাপার্টমেন্টে কাজ করতে
আসা এক ব্যক্তিকে চুমু খেতে বাধ্য করার দায়ে সৌদি বাদশাহ সালমানের মেয়ে
হাসা বিনতে সালমানকে ১০ মাসের কারাদণ্ড দিয়েছে ফ্রান্সের একটি আদালত। খবর-
আল-জাজিরা।
খবরে প্রকাশ, ২০১৬ সালে সালমা তার
অ্যাপার্টমেন্টে কাজ করতে আসা এক ব্যক্তিকে তার পায়ে চুমু খেতে বাধ্য
করেছিলেন। ওই ব্যাক্তিকে মারধরের অভিযোগও প্রমাণিত হয় আদালতে। এ
ঘটনায় কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার ইউরো জরিমানাও করেছে ফ্রেঞ্চ
আদালত। অভিযোগকারী তার যে সাজা দাবি করেছিলেন তাকে তার থেকেও বেশি সাজা
দেয়া হয়।
মারধরের শিকার আশরাফ ইদ জানান, তিনি
রাজকন্যার ঘরে গিয়ে ছবি তুললে তাকে রাজকন্যার পায়ে চুমু খেতে বলা হয়। এরপর
নিজের দেহরক্ষী রনি সাইদিকে তাকে মারধর করার নির্দেশ দেন রাজকন্যা।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ৪৩
বছর বয়সী হাসা বিনতে সালমান। তার দেহরক্ষি রনি সাইদিকেও ৮ মাসের কারাদণ্ড ও
৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।


0 Comments