ধেয়ে আসছে ঝড় বুলবুল

বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসতে পারে ঝড় বুলবুল। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি অক্টোবর মাস শেষে নভেম্বরে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে। আন্দামান সাগর হয়ে মিয়ানমার উপকূলে আছড়ে পড়তে পারে এই ঝড়। যার প্রভাব পড়বে বাংলাদেশে। ফলে নভেম্বরে  বাংলাদেশে বজ্র থেকে ভারী বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে।
আন্দামান সাগর হয়ে সেটি ভারতের উপকূলে আছড়ে পড়বে বলে মনে করছেন ভারতের আবহাওয়াবিদরা। আগামী ৭ তারিখের মধ্যে সেটি ভারতের উপকূলে আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। যার জেরে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে।
খবরে বলা হয়, ফিলিপাইনের উপকূলে ঘুর্নিঝড়টি সৃষ্টি হয়ে আন্দামান সাগর হয়ে এটি আগামী ৩ নভেম্বর নাগাদ মিয়ানমারের উপকূলে আছরে পড়তে পারে। যদিও  বাংলাদেশের অফিস বলছে এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে তেমন কোন ক্ষয়ক্ষতির  সম্ভাবনা নেই।

Post a Comment

0 Comments