প্রতি বছরের ন্যায় ১৫ অক্টোবর ইউনিসেফসহ বিভিন্ন সহযোগী সংস্থা ও এনজিও এর সহায়তায় সরকারীভাবে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। বিশ্ব হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে " পষবধহ যধহফ ভড়ৎ ধষষ" অর্থাৎ " সকলের হাত পরিচ্ছন্ন থাক "। দিবসটি পালন উপলক্ষে ৫১ নং সোনাকান্দা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ সকাল দশটায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদা বেগম উপস্থিত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে সাবান দিয়ে হাত ধোয়ার সময় ও উপকারিতা বর্ননা করে বক্তব্য রাখেন। তিনি নিজে হাত ধোয়ার নিয়ম দেখিয়ে দেন এবং সকল শিক্ষার্থীদের হাত ধোয়ান। এ কাজে সহযোগিতা করেন বিদ্যালয়ের শিক্ষক নুর জাহিদ বাদল,শেখ কামাল,নিপা আক্তার, বিবি কুলসুম,অনন্যা সূত্রধর প্রমূখ।


0 Comments