নগরীর টানবাজার এলাকায় ইউসুফ (২৫) নামে এক পরিবহন শ্রমিককে ছুরিকাঘাত ও
কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের বুকের ডান পাশে একটি এবং পিঠে চারটি ছুরির
আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়।
বুধবার (৯ অক্টোবর) ভোর সাড়ে ছয়টার দিকে টানবাজারের ইয়ার্ন মার্চেন এসোসিয়েশনের পূর্ব দিকের খালি জায়গায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত ইউসুফ শহরের ইসদাইর গাবতলী এলাকার মৃত কাশেম মিয়ার ছেলে এবং টানবাজার এলাকার পরিবহন শ্রমিক হিসেবে কাজ করতো। এ ঘটনায় নিহতের ফুপু মমতাজ বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানা পুলিশের ওসি (অপারেশন) জয়নাল আবেদীন জানান, হত্যাকন্ডের ঘটনায় ছুরিকাঘাত এবং কুপিয়ে হত্যার আলামত পাওয়া গেছে। তার বুকের ডান পাশে একটি এবং পিঠে চারটি ছুরির আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে।
পুলিশ হত্যার রহস্য উদঘাটনের চেষ্টাসহ আসামীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। তবে কারা কি কারনে এই হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

0 Comments