চারতলা থেকে ফেলে দিয়ে শিশুকে হত্যা করলো মা

নারায়ণগঞ্জের ফতুল্লায় আশফাক জামান জাহিন নামে আড়াই বছরের নিজের শিশু পুত্রকে চার তলা বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন মা।
১৪ অক্টোবর সোমবার সন্ধ্যায় পাগলা পশ্চিম নন্দলালপুর এলাকার আমান উল্লাহ প্রধানের বাড়ীতে এ ঘটনা ঘটলেও পরিবারের অন্য সদস্যরা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। পরে রাত সাড়ে ১০টায় পুলিশ খবর পেয়ে মানসিক ভারসাম্যহীন মা রোকসানা আক্তারকে
গ্রেফতার করে। এরপর বিষয়টি ছড়িয়ে পড়লে ওই বাড়িতে উৎসক জনতার ভীর জমে।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ফতুল্লার পাগলা পশ্চিম নন্দলালপুর আমান উল্লাহ প্রধানের বাড়ীতে খন্দকার নুরুজ্জামান মারুফ তার স্ত্রী রোকসানা আক্তার ও দুই ছেলে এক মেয়েকে নিয়ে ভাড়া থাকেন। তাদের মধ্যে রোকসানা আক্তার মানসিক
ভারসাম্যহীন রোগী বলে পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন। সন্ধ্যার সময় ৪তলা বাড়ীর ছাদ থেকে শিশু জাহিনকে তার মা রোকসানা আক্তার (২৮) ফেলে দেয়। তাৎক্ষনিক বিষয়টি জানকে পেরে পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।
পরে শিশুটির বাবার সাথে মুঠো ফোনে যোগাযোগ করে শিশুটির মৃত্যর খবর জানাযায়। পুলিশ রোকসানাকে গ্রেফতার করেছে।

Post a Comment

0 Comments