যশোরের বেনাপোল সীমান্ত থেকে এক কেজি ১৭০
গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ এক ভারতীয় নাগরিককে আটক করছে বিজিবি।
বৃহস্পতিবার দৌলতপুর মাঠের সীমান্ত পিলারের কাছ থেকে ২১ বিজিবির সদস্যরা
তাকে আটক করে।
আটক গোপাল সরকার ভারতের উত্তর২৪ পরগনা জেলার বনগাঁ থানার কালিয়ানি গ্রামের মৃত শিবু সরকারের ছেলে।
আটক গোপাল সরকার ভারতের উত্তর২৪ পরগনা জেলার বনগাঁ থানার কালিয়ানি গ্রামের মৃত শিবু সরকারের ছেলে।
২১ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লে. কর্ণেল
ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের মাধ্যমে সোনার বারসহ তাকে আটক করা
হয়। আটককৃত আসামিকে সোনার বারসহ মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা
হয়েছে।

0 Comments