ভোলায় ধর্মীয় অবমাননার প্রতিবাদে এবং ৪ জন মুসল্লিকে গুলি করে হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে দেওভোগ আদর্শ নাগরিক ফাউন্ডেশনের উদ্যোগে দেওভোগ মাদ্রাসা থেকে বিশাল মিছিল বের হয়। এ সময় ভোলা ঘটনার দোর্ষীদের ফাঁসি ও ভুয়া ফেসবুক আইডি বন্ধের স্লোগান দেয়া হয়।
২৫ অক্টোবর বাদ জুম্মা দেওভোগ মাদ্রাসা মসজিদ থেকে হাজারো মুসল্লীদের নিয়ে মিছিলটি বের করে দেওভোগ আদর্শ নাগরিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল হোসেন। মিছিল দেওভোগের প্রধান প্রধান সড়কের ঘুরে শহরের ২নং রেল গেইট এলাকায় শেষ হয়। এ সময় ভোলা ঘটনার দোর্ষীদের ফাঁসি ও ভুয়া ফেসবুক বন্ধের দাবিতে লিফলেট বিতরণ করা হয়।
মিছিল শেষে ইকবাল হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আল্লাহ ও নবী এবং ইসলামকে নিয়ে যারা কটুক্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন পাস করতেই হবে। ভোলার ঘটনা নিয়ে আমরা সরকারের প্রতি জোড়ালো দাবি জানায়, কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আইন অনতিবিলম্বে সংসদে পাস করুণ। যদি না করেন, তবে আন্দোলনে মাঠে যখন নেমেছি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। এর পাশাপাশি দেশের ফেসবুকের ভুয়া আইডি বন্ধ ও ফেসবুক সীমিত সময়ে চলার দাবি জানায়।
তিনি আরো বলেন, আল্লাহ আপনাকে ক্ষমতায় এনেছে, আপনি আল্লাহ রাসূলের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই মুসলমান আপনার বিরুদ্ধে সামনে দাড়াবে। কোনো দিন কোনো রাস্ট্র প্রধান আপনাকে ক্ষমতায় রাখতে পারবে না। আপনি যদি আল্লাহর নবীকে ভালোবাসেন তাহলে আল্লাহ পাকের হুকুমকে সামনে রেখে এই ব্লাসফেমি আইন পাস করুন। তাদেরকে বিচার করার, ফাঁসির কাষ্টে ঝুলতে ব্যবস্থা করে দিন। এই দেশের মুসলিম জনতা আপনার পাশে থাকবে।


0 Comments