শহরের
৫নং খেয়াঘাট এলাকায় কার্গো ট্রলার
বাল্কহেড শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে
সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ
পাওয়া গেছে। গতকাল রোববার
বিকেলে শহরের আমলাপাড়া এলাকার
পাপ্পু ও তার সহযোগীরা
এই হামলা চালায় বলে
অভিযোগে জানা গেছে। এসময়
কার্যালয়ে থাকা কয়েকজনকে মারধর
করে সন্ত্রাসীরা। এছাড়া সংগঠনটির কার্যালয়ে
থাকা প্রয়াত এমপি নাসিম
ওসমান ও শামীম ওসমানের
ছবিও ভাংচুর করা হয়।
এদিকে হামলার ঘটনাটিতে বাংলাদেশ
নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের
ইন্ধন থাকতে পারে বলে
অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা।
তবে অভিযোগ অস্বীকার করেছেন
বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী
ইউনিয়নের কেন্দ্রীয় নেতা সবুজ শিকদার। জানা
গেছে, নারায়ণগঞ্জ শহরের ৫নং খেয়াঘাট
এলাকায় কার্গো ট্রলার বাল্কহেড
শ্রমিক ইউনিয়ন কার্যালয় অবস্থিত।
এই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে
রয়েছেন জাহাঙ্গীর আলম। রোববার ২০
অক্টোবর বিকেলে শহরের আমলাপাড়া
এলাকার পাপ্পু ও তার
১৫-২০ জন সহযোগী
ধারালো অস্ত্র সহকারে সংগঠনটির
কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর
করে এবং কার্যালয়ে থাকা
কর্মীদের মারধর করে। এসময়
বেশ কয়েকজন গুরুত্বর আহত
হয়। সন্ত্রাসীরা বেশ কয়েকজন নেতাকর্মীর
পকেটে থাকা নগদ অর্থ
ও স্বর্ণের চেইন লুটে নেয়।
এসময় সংগঠনটির কার্যালয়ে থাকা প্রয়াত এমপি
নাসিম ওসমান ও এমপি
শামীম ওসমানের ছবিও ভাংচুর করা
হয়। প্রত্যক্ষদর্শী সংগঠনটির নেতা দেলোয়ার হোসেন
জানান, তারা নেতাকর্মীরা সংগঠনটির
কার্যালয়ে বসে সাংগঠনিক বিষয়ে
কথা বলছিলেন। এসময় আমলাপাড়া এলাকার
সন্ত্রাসী পাপ্পু ও তার
১৫-২০ জন সহযোগী
অতর্কিতে ধারালো অস্ত্র সহকারে
সংগঠনটির কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর
করে। সন্ত্রাসী পাপ্পু ও তার
সহযোগীরা জাতীয় পার্টি দলীয়
এমপি লিয়াকত হোসেন খোকার
প্রভাবে কিশোর গ্যাং হিসেবে
ত্রাসের রাজত্ব কায়েম করছে।
তিনি ধারনা করছেন, তাদের
সংগঠনের সঙ্গে প্রতিপক্ষ সংগঠন
বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী
ইউনিয়নের রেষারেষি রয়েছে। ওই সংগঠনের
কেন্দ্রীয় নেতা সবুজ শিকদারের
ভাড়াটে সন্ত্রাসী হিসেবে পাপ্পু ও
তার সহযোগীরা এই হামলার ঘটনা
ঘটিয়েছে। এ ঘটনায় তারা
সদর মডেল থানায় মামলা
দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তবে বাংলাদেশ নৌযান
শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবুজ
শিকদার বলেন, রোববার বিকেলে
তিনি ও তার সংগঠনের
নেতাকর্মীরা বরফকলস্থ জাহাজী শ্রমিক ফেডারেশনের
কালচারাল ট্রেনিং সেন্টারে একটি মিটিংয়ে ছিলেন।
কোন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতের অমিল
থাকতেই পারে কিন্তু ওই
সংগঠনের কার্যালয়ে হামলা করার মতো
নিচু মন মানসিকতা তাদের
সংগঠনের কারোরই নেই। হামলাকারীদের
সঙ্গে তাদের কোন সম্পর্ক
নেই। ষড়যন্ত্রমূলকভাবে এ ঘটনায় তাদেরকে
জড়ানোর চেষ্টা করা হচ্ছে
বলে তিনি অভিযোগ করেন।


0 Comments