কাশ্মীরে গ্রেনেড হামলা, আহত ১৫

ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সোপুর অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর গ্রেনেড হামলা চালিয়েছে চরমপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। এতে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলের দিকে সোপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সোমবার বাসস্ট্যান্ডের কাছে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

Post a Comment

0 Comments