বন্দর পুলিশ ফাঁড়ি থেকে আসামী পালানোর অভিযোগ


বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ বন্দর পুলিশ ফাঁড়ি থেকে আসামী পালানোর অভিযোগ। বন্দও থানা পুলিশের সহযোগিতা ১ ঘন্টা পরে পুনরায় পালাতক আসামীকে গ্রেফতার করে। ২৬ অক্টোবর শনিবার দুপুরে বন্দর পুলিশ ফাঁড়ী থেকে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, হত্যা মামলার সন্ধিগ্ধ হিসেবে গতরাতে বন্দর রেললাইন এলাকা থেকে ওই আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবুজ(৩৪) বন্দর রেললাইন এলাকার ইসমাইল সরদারের ছেলে। আসামী ফাঁড়ীর হাজতের জানালার রড ভেঙে সুচতুর সবুজ পুলিশের চোখ ফাকি দিয়ে পালিয়ে যায়। সাথে সাথে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ ঘন্টা পরে তাকে পুনরায় গ্রেফতার করে। আসামী সবুজকে প্রাথমিক চিকিৎসা শেষে একটি চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে  আদালতে প্রেরণ করে। এব্যাপারে ফাড়ীর ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী পালানোর ঘটনা শুনি এবং তাৎক্ষনিক অভিযান চালিয়ে পুনরায় সবুজকে গ্রেফতার করি। এব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। পুলিশের দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

0 Comments