না’গঞ্জ মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি এড. আবুল কালাম সাধারণ সম্পাদক এটিএম কামালসহ ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কমিটির অনুমোদন দেন। তবে যুগ্ম সম্পাদক পদে কিছু রদ বদল করা হয়েছে। জানা যায়, ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি দলের জেলা বিএনপির ২৩ সদস্যের মহানগর কমিটি ঘোষণা করেন। পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সম্পাদক পদে রদবদল করা হয়ছে। ওই কমিটিতে যুগ্ম সম্পাদক পদে থাকা আজহারুল ইসলাম বুলবুল কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নাম থাকলেও সেটা বাদ দেওয়া হয়েছে। সাংগঠনিক সম্পাদক তিনজন হলেন আবদুস সবুর খান সেন্টু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু আবু আল ইউসুফ খান টিপুর নাম ছিল। সেখান থেকে সবুর খান সেন্টুকে যুগ্ম সম্পাদক করে কালাম পুত্র আবুল কাউসার আশাকে সংযুক্ত করা হয়েছে। নতুন কমিটিতে শওকত হাশেম শকুর স্ত্রী দিলারা মাসুদ ময়নার স্বামী মো: মাসুদ স্থান পেয়েছেন।

Post a Comment

0 Comments