আড়াইহাজারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে মোটরসাইকেলে ধাক্কায় আবুল হাসেম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় নোয়াপাড়া এলাকার মৃত রমজানের ছেলে। 

মঙ্গলবার সন্ধ্যায় ৭টায় কৃঞ্চপুরা চৌরাস্তায় এ ঘটনা ঘটে। তবে মোটর সাইকেল নিয়ে চালক পালিয়ে যায়। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাহমিনা জানান, বৃদ্ধার শরীরিরের বিভিন্ন অংশসহ দুই পায়ে মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হয়েছেন। এতে তার অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়ে মৃত্যু হয়েছে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

0 Comments