সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-কাতার

বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ সবার আগে ২০২২ বিশ্বকাপে খেলা নিশ্চিত করা কাতার। কাতার অবশ্য বিশ্বকাপ বাছাইপর্ব খেলছে না। তারা খেলছে ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব। যেটা বাংলাদেশও খেলছে। পাশাপাশি বিশ্বকাপ বাছাইপর্বও। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি ও বিটিভি।
কাতারের সঙ্গে বাংলাদেশ খুব বেশি ফুটবল খেলেছিল। ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত মাত্র তিনবার মুখোমুখি হয়েছে। তার মধ্যে একবার ড্র করেছে বাংলাদেশ। তাও ১৯৭৬ সালে। এরপর কাতারের ফুটবল এগিয়েছে অনেক। আর বাংলাদেশের ফুটবল পিছিয়েছে ঢের। কাতার বর্তমানে এশিয়ার সেরা। আর বাংলাদেশ ধুকছে র‌্যাঙ্কিংয়ের তলানিতে। সে কারণে জয় নয়, কাতারকে রোখার পরিকল্পনা করতে হয় বাংলাদেশকে।
ঘরের মাঠে খেলা হলেও কাতারের বিপক্ষে জেতাটা কঠিন হবে। কারণ বিশ্বকাপের আয়োজক হওয়ায় অনেক দিন ধরেই তারা নিজেদের গুছিয়ে নিচ্ছে। সে যাত্রায় তারা এশিয়ান কাপের শিরোপাও জিতেছে চলতি বছর। ২০২৩ এশিয়া কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে ৬-০ ব্যবধানে। যাদের বিপক্ষে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ হেরেছে ১-০ ব্যবধানে।

Post a Comment

0 Comments