জেএমবির দুই সদস্য ফের ৩ দিনের রিমান্ডে


ফতুল্লা থেকে বিস্ফোরকসহ গ্রেফতার নব্য জেমমবির দুই সদস্যকে তিনদিন করে আবারও রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল রোববার সকালে পুলিশ অধিকতর তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালত ওই রিমান্ড আদেশ দেন। এর আগে ২৪ সেপ্টেম্বর পুলিশ তাদের দুজনকে চার দিন করে রিমান্ডে নিয়েছিলেন। নব্য জেমমবি দুই সদস্য হলেন, ফতুল্লার তক্কার মাঠ এলাকার বাংলাদেশ ব্যাঙ্কের সাবেক ডেপুটি জিএম জয়নাল আবেদীনের ছেলে ফরিদউদ্দিন রুমি। তিনি আহছানউল্লা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক। এবং অপরজন নারায়ণগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র মিশুক খান মিজান। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেছেন, অধিকতর তদন্তের স্বার্থে সকালে পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে রুমি মিশুককে আদালতে হাজির করলে তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন বিচারক। প্রসঙ্গত, ২৩ সেপ্টেম্বর ফতুল্লার তক্কার মাঠ এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করে বিস্ফোরকসহ নব্য জেএমবি ওই সদস্যকে গ্রেফতার করে ডিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিট। অভিযানকালে তাদের হেফাজত থেকে ২টি একে-৭৪ টাইপ খেলনা রাইফেল, ১টি খেলনা পিস্তল, ৩টি রেডি আইইডিসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামাদি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছিল।

Post a Comment

0 Comments