জাপান ও সিঙ্গাপুরে আট দিনের সফর শেষে
দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার রাত সাড়ে ১০টার দিকে
রাষ্ট্রপতি এবং তার সফরসঙ্গীদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি
নিয়মিত ফ্লাইট হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
এ তথ্য নিশ্চিত করে রাষ্ট্রপতির উপ-প্রেস
সচিব আবুল কালাম আজাদ জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল
হক, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত, তিন বাহিনী প্রধান,
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের
সিনিয়র সচিব এবং ঢাকায় সিঙ্গাপুরের কনস্যুলেট জেনারেল বিমান বন্দরে
রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
রাষ্ট্রপতি হামিদ সিঙ্গাপুরে তার দুই
দিনের যাত্রা বিরতি শেষে আজ রাত (স্থানীয় সময়) ৮টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে
সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন। সিঙ্গাপুরে
নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে রাষ্ট্রপতিকে
বিদায় জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ জাপান ও সিঙ্গাপুর সফরে গত ২০ অক্টোবর ঢাকা ত্যাগ করেন।


0 Comments