বন্দরে সরকারী খাস জমি দখল করে ফার্ম নির্মাণ


বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডে অবস্থিত শান্তিনগর এলাকায় সরকারি খাস জমি অবৈধ ভাবে দখল করে বিশাল বাউন্ডারী দেয়াল দিয়ে পূর্র্বা ডেইরী এন্ড এগ্রো ফার্ম লিমিটেড এর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। সরকারী খাসজমিগুলি পূর্র্বা ডেইরী এন্ড এগ্রো ফার্ম লিমিটেড এর মালিকপক্ষ ক্রয় সূত্রে মালিক বলে দাবি করছে। সরকারী সম্পতি বিক্রির এখতিয়ার নেই বলে নিশ্চিত করেছেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খানম। গতকাল রবিবার সকালে শান্তিনগর এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায়, দেয়াল টেনে বিশাল বাউন্ডারি করে ভিতরে পাকা স্থাপন তৈরি করেছে পূর্র্বা ডেইরী এন্ড এগ্রো ফার্ম লিমিটেড। কৃষি জমি নষ্ট করে বালু দিয়ে ভরাট করে ভবন নির্মাণ করছে পূর্র্বা ডেইরী এন্ড এগ্রো ফার্ম লিমিটেড। এব্যাপারে এলাকাবাসী বলেন, আশরাফ উদ্দিন গং এবং ইউনিয়ন এপেলাস প্রায় ১২৫ শতংশ জমি নিয়ে দীর্ঘ দিন যাবত মামলা চলছে কিন্তু এখন শুনি পূর্র্বা ডেইরী এন্ড এগ্রো ফার্ম লিমিটেড ইউনিয়ন এপেলাসের কাছ থেকে জমি ক্রয় করেছে। মামলা কৃত জমি ক্রয় করে সাথে প্রায় ৮শশতংশ সরকারী খাসজমি দখল করে নিয়েছে পূর্র্বা ডেইরী এন্ড এগ্রো ফার্ম লিমিটেড। এব্যপারে বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খানমের সাথে আলাপ করলে তিনি বলেন, সরকারী জমি কেনা বেচা এবং অবৈধ ভাবে দখল করার এখতিয়ার কারো নেই। আমি সরজমিনে গিয়ে সরকারী জমি দখল করে থাকলে আমি উচ্ছেদ অভিযান চালাবো।

Post a Comment

0 Comments