সরকারি জায়গায় দোকান বসিয়ে ভাড়া বাণিজ্য


সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে সরকারি জায়গা দখল করে চোরাই মোবাইল ফোনসহ ২০ টি দোকান বসিয়ে ভাড়াবাণিজ্য করছে আনসার আলি। এসব দোকান থেকে প্রতিদিন চাঁদা আদায় করছে হাজার হাজার টাকা। জানা গেছে, শিমরাইল ডেমরা সড়কের পশ্চিম পাশে জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করে লেগুনা ষ্ট্যান্ড সংলগ্ন সরকারি জায়গা দখল করে ২০ থেকে ৫০ হাজার টাকা করে অগ্রিম নিয়ে দৈনিক থেকে টাকা ভাড়ায় ২০ টি দোকান বসিয়েছে শিমরাইল টেকপাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে আনসার আলি ওরফে কালা আনার। এসব দোকানের মধ্যে টি রয়েছে মোবাইল ফোনের। এই ফোন দোকানে অল্প টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের পুরনো স্মার্ট ফোন। অভিযোগ জানা গেছে, ছিনতাই চোরাইকৃত দামি স্মার্ট ফোন বেচা কিনা হচ্ছে এই দোকান গুলোতে। চোর ছিনতাইকারী চক্রের সদস্যরা চোরাই ছিনতাইকৃত ফোন এসব দোকানে কমদামে বিক্রি করে থাকে। চোর ছিনতাইবারীদের কাছ থেকে কিনা ফোনগুলো দোকানীরা হাজী রহমান কাসসাপ মার্কেটের নির্ধিষ্ট দোকানের কারিগর দিয়ে প্লাস মেরে অল্প দামে বিভিন্ন ক্রেতাদের কাছে বিক্রি করছে। দোকানের ভাড়া আদায় কারী আনসার আলির আত্নীয় আলাউদ্দিন তার ভগ্নিপতি জাহাঙ্গীরের মোবাইল দোকান রয়েছে এখানে। মোবাইল ছিনতাইর অভিযোগে জাহাঙ্গীর একাধিকবার গণপিটুনি খেয়েছে। জাহাঙ্গীরের মাধ্যমেই এসব দোকানে চুরি ছিনতাইকৃত মোবাইল বেচাকিনা হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। দামি দামি এন্ড্রয়রেট স্মার্ট ফোন কোথায় থেকে কি ভাবে আনা হয় জানতে চাইলে সঠিক উত্তর দেয়নি দোকানীরা। স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চোর ছিনতাইকারী চক্র কৌশলে এসব ফুটপাত দোকানে চোরাই মোবাইল বেচা কিনা করছে। এদের কাছ থেকে অর্থিক সুবিধা নিচ্ছে আনসার আলি। সরকারি জায়গা দখল করে লাখ লাখ টাকা অগ্রিম দৈনিক হাজার হাজার টাকা চাঁদা আদায়কারী আনসার আলির বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করতে জেলা পুলিশ সুপার র‌্যাবের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল। সরকারি জায়গায় দোকান বসিয়ে চাঁদাবাজি বিষয়ে জানতে আনসার আলির সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। তার ব্যবহৃত মোবাইল নাম্বার সংগ্রহ করে একাধিকবার ফোন করলেও নাম্বার বন্ধ পাওয়া যায়।

Post a Comment

0 Comments