বন্দর নকল স্বর্ণালংকার নিয়ে বিয়ে করতে আসা বর লঞ্ছিত


বন্দর প্রতিনিধি: গতকাল শুক্রবার বন্দর উপজেলার নয়ামটি গ্রামের মাছ বিক্রেতা আলমের মেয়ে(১৮)কে নকল স্বর্ণালংকার বিয়ে করতে আসে তাজপুর গ্রামের হৃদয়(২০) ভূয়া স্বর্ণালংকার বুঝতে পেরে কনে পক্ষের লোকজন প্রথমে বর তার পিতা মো: খোরশেদ এর সাথে বাক বিতন্ডা শুরু হয়। পরবর্তীতে জনতার রোষে পড়ে ঘটক নপিটুনি খায়। একপর্যায়ে ঝগড়া বেড়ে গেলে উভয় পক্ষের মেম্বার এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্থানীয় শালীশগনের ফয়সালা থেকে জানা যায় যে, কনেকে বিয়েতে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার দিবেন বলে বর পক্ষের প্রস্তাবে বিয়েতে সম্মত হয়। বিয়ের দিন খাওয়া দাওয়া শেষে  গহনা বুঝিয়ে দেওয়ার সময় কনে পক্ষ স্বর্ণালংকার নকলের বিষয়টি অবগত হয়। সিদ্ধান্ত অনুযায়ী , উভয়পক্ষের মধ্যেকার অভ্যন্তরীন সকল দেনা পাওনা হিসাব নিকাশ শেষে বর পক্ষ আগামী ৪০দিনের মধ্যে ২লক্ষ টাকা কনে পক্ষের ক্ষয়ক্ষতি বাবদ প্রদান করার লিখিত স্বীকারোক্তি প্রদান করেন। অন্যথায় বর পক্ষের বিরুদ্ধে প্রতারনার দায়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।

Post a Comment

0 Comments