ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা ইষ্ট জোনের আয়োজনে বন্দর উপজেলার নুপুর কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ, ফতুল্লা, কাচঁপুর এবং সোনারগাঁও শাখার আরডিএস গ্রাহকদের নিয়ে ইসলামী ব্যাংক আরডিএস গ্রাহক সমাবেশ ও মেলা-২০১৯ইং এর আয়োজন করা হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইষ্ট জোন প্রধান মোহাম্মদ উল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্দর উপজেলার পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বন্দর উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, ব্যাংকের প্রধান কার্যালয়ের ইভিপি এন্ড হেড অব হিউম্যান রিসোর্স এডমিনিষ্টশন ডিভিশন এজিএম কামরুল ইসলাম, ব্যাংকের প্রধান কার্যালয় পল্লী উন্নয়ন বিভাগের এফএভিপি মোঃ মজিবুর রহমান মিয়াজী। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ শাখার প্রধান মোহাম্মদ নূরুল হক।
প্রধান অতিথি এম এ রশিদ ইসলামী ব্যাংকের কল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং দলমত নির্বিশেষে সকরকে ইসলামী ব্যাংকের সাথে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। বিশেষ অতিথি এজিএম কামরুল ইসলাম ইসলামী ব্যাংকের যাতে বিভিন্ন ভাবে দেশের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে দারিদ্র বিমোচন কর্মসূচী চালিয়ে যেতে পারে সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সভাপতি মোহাম্মদ উল্লাহ বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সরকারের ঘোষিত জাতীয় শুদ্ধাচার কর্মসূচী, স্বনির্ভর কর্মসূচী, একটি বাড়ী একটি খামার কর্মসূচী, বৃক্ষরোপন কর্মসূচী, সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য ও নিরাপদ পানি, যৌতুক বিরোধী সচেনতা সৃষ্টির মত জন গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে যা আরডিএস প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। ব্যাংকের প্রধান কার্যালয় ও জোনাল অফিস থেকে আগত অন্যান্য অতিথিবৃন্দ উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। গ্রাহকদের মধ্য থেকে সফল গ্রাহক ও প্রাক-সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।


0 Comments