আল-কায়েদার ভারতীয় প্রধান নিহত

আসিম উমর নামের আল-কায়েদার ভারতীয় প্রধান আফগানিস্তানে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। মঙ্গলবার আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এ তথ্য দিয়েছে বিবিসি।
আফগানিস্তানের নিরাপত্তা অধিদপ্তরের তথ্যমতে, আসিম উমর আল-কায়েদার ভারতীয় উপমাহাদেশ শাখার প্রধান ছিলেন। হেলমান্দ প্রদেশের তালেবানের একটি আস্তানায় তার খোঁজে ২৩ সেপ্টেম্বর একটি অভিযান চালায় মার্কিন-আফগান যৌথ বাহিনী। এ অভিযানেই তার মৃত্যু ঘটে। ওই অভিযানে অন্তত ৪০ জন সাধারণ নাগরিকও নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে যুক্তরাষ্ট্র ও আল-কায়েদা কারও পক্ষ থেকেই আসিমের মৃত্যুর ব্যাপারে কোন নিশ্চয়তা পাওয়া যায়নি।
আসিম উমর ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে আল-কায়েদা-আইএসের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার ব্যাপারে খুব বেশি তথ্য গোয়েন্দা সংস্থার কাছে নেই। তবে তারা বলছে, সে ভারতীয় নাগরিক। দীর্ঘদিন সে আফগান সীমান্তের কাছে মিরানশাহ শহরে কাটিয়েছিল। মিরানশাহ পূর্বে পাকিস্তানের আদিবাসী জঙ্গিগোষ্ঠীর একটি শক্তিশালী ঘাঁটি বলে বিবেচিত হত। আল-কায়েদায় যোগ দেয়ার আগে সে কাশ্মীরপন্থী সন্ত্রাসীগোষ্ঠী হরকাতুল মুজাহিদিন ও জইশ-ই-মুহম্মদের হয়েও কাজ করেছে বলে জানা গেছে।

Post a Comment

0 Comments