ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেফতার


সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় এক গার্মেন্টস কর্মী (১৮)কে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে প্রেমিক রাসেল (২৬)কে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতেই তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাতেই ধর্ষণের শিকার ওই গার্মেন্টস কর্মী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, গত বুধবার রাত ১১টায় কদমতলীর আমেনা বেগমের তিন তলার ফ্ল্যাট বাসায় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে প্রেমিক রাসেল। অভিযুক্ত মোঃ রাসেল চাঁদপুরের শাহরাস্তির রাজাপুর এলাকার আবুল কাশেম পাটোয়ারীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজিজুল হক। পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গার্মেন্টসকর্মীর সঙ্গে গত তিন বছর ধরে পাশের বাসার ভাড়াটিয়া রাসেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। রাসেল ওই গার্মেন্টস কর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে ঘুরাতে নিয়ে যায়। গত বুধবার রাতে প্রেমিক রাসেল ওই গার্মেন্টস কর্মীর বাসায় ঢুকে বিয়ের তারিখ নির্ধারণের কথা বলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই গার্মেন্টস কর্মী রাসেলকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরে বিষয়টি ওই গার্মেন্টস কর্মী তার পবিবাররকে অবহিত করে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান, এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্ত রাসেলকে গ্রেফতার করা হয়েছে। ওই গার্মেন্টস কর্মীকে ডাক্তারী পরীক্ষার জন্য গতকাল শনিবার সকালে হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত রাসেলকে গতকাল দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

Post a Comment

0 Comments