গৃহকর্মী গণধর্ষণ দুই ধর্ষক গ্রেফতার


সোনারগাঁ প্রতিনিধি
সোনারগাঁ উপজেলায় এক গৃহকর্মীকে গণধর্ষণের ঘটনায় হাবিবুর শাহীনুর নামে ধর্ষককে আটক করেছে পুলিশ। উপজেলার জামপুর ইউনিয়নের বাগবাড়িয়া এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ধর্ষিতা বাদি হয়ে মামলা দায়েরের পর পুলিশ তাদেরকে গ্রেফতার করে। পুলিশ এলাকাবাসী সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারী দীর্ঘদিন যাবত বিভিন্ন লোকের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতো। গত সোমবার রাতে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের বাগবাড়িয়া এলাকার হাবিবুর তার বাড়িতে কাজ করার কথা বলে ওই গৃহকর্মীকে ডেকে আনে। পরে হাবিবুর, স্বপন শাহীনুর সহ অজ্ঞাত আরো এক ব্যক্তি রাতভর ওই গৃহকর্মীকে গণধর্ষণ করে। পরে ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষক হাবিবুর শাহীনুরকে গ্রেফতার করে আদালতে পাঠায়। গ্রেফতারকৃত হাবিবুর সোনারগাঁয়ের বাগবাড়িয়া এলাকার মৃত সোবহান মিয়ার ছেলে এবং শাহীনুর নওগাঁ জেলার শিকারপুর গ্রামের মোতাহার প্রামানিকের ছেলে।    সোনারগাঁয়ের তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ বলেন, গৃহকর্মীকে গণধর্ষণের অভিযোগে হাবিবুর শাহিনুর নামে জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Post a Comment

0 Comments