নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটায় পুলিশ লাইন্স
প্রাঙ্গণে পুলিশ সুপার হারুন রশিদ এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল ) মেহেদী ইমরান সিদ্দিকী, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-২) সাজ্জাদ রোমানসহ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
পরে দেশবাসীর মঙ্গল ও পুলিশ প্রশাসনের সদস্যদের সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ বিভাগ ও গণপূর্ত অধিদপ্তর এ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।

0 Comments