চাষাঢ়ায় সায়াম প্লাজায় তিন দোকানে জরিমানা


বিদেশী পন্যে আমদানিকারকের সীল ও পণ্যের গায়ে মূল্য না থাকায় নারায়ণগঞ্জের চাষাঢ়াস্থ সায়াম প্লাজায় দুটি প্রসাধনী ও একটি শিশু পন্য বিক্রির দোকানে অভিযান চালিয়ে ৩৮হাজার টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসসুমের নেতৃত্বে অভিযানে আরো উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক তাহমিনা বেগম, জেলা প্রশাসনের দাপ্তরিক সহকারী শিপলু ও পুলিশের একটি টিম। অভিযানে প্রসাধনী দোকান দ্যা এলিগেন্সকে ২৫হাজার টাকা, সেন্টার পয়েন্টকে ৫হাজার হাজার টাকা এবং শিশু পণ্য বিক্রির দোকান সুইট বেবীকে ৮হাজার টাকা মোট ৩৮হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসসুম ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, এখানে প্রতিদিন অভিযান পরিচালনা করা যায় না। তাছাড়া আপনারা জেলা প্রশাসনের নাকের ডগায় থেকে এই ধরনের অপরাধ করে গেলে অন্যরা যারা গ্রামের দিকে থাকে তারা কি করবে? বিদেশ থেকে আমদানি করা পণ্য বিক্রি করতে চাইলে অবশ্যই আমদারিকারকের সীল থাকতে হবে এবং বাংলাদেশী টাকায় মূল্য লিখে রাখতে হবে। কারণ আমদানীকারকের নাম না থাকার মানে হচ্ছে এগুলো নকল অথবা সরকারের ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে বিক্রি করা হচ্ছে। তিনি আরো বলেন, এবার সবাইকে সতর্ক করা হচ্ছে। পরবর্তিতে যদি আবার এসে এইরকম দেখি তখন জরিমানা দ্বিগুন হবে। জেলও হতে পারে।

Post a Comment

0 Comments