পেটের ভেতরে মিলল বিপুল পরিমান ইয়াবা

নারায়ণগঞ্জে পেটের ভেতরে বিপুল পরিমান ইয়াবাসহ এক ছদ্মবেশী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোরে নারায়ণগঞ্জের কাচঁপুর থেকে তাইজুল ইসলাম (৪৫) নামে ওই ছদ্মবেশী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।


জানা গেছে, তাইজুল ফতুল্লার পঞ্চবটি এলাকায় স্কুটার চালান। কিন্তু অভিনব কায়দায় ইয়াবা পাচার ও ব্যবসা করে আসছিলেন তাইজুল ইসলাম (৪৫)। ইয়াবা পাচারের জন্য তাইজুল ইসলাম নিজের দেহকেই ব্যবহার করেছেন বাহন হিসেবে।

র‌্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোরে গোপন তথ্যে ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর থেকে তাকে তাইজুল ইসলামকে আটক করা হয়। তবে অনেক তল্লাশির পরও তার কাছে কোনো মাদকের অস্তিত্ব পাওয়া যাচ্ছিল না। কিন্তু র‌্যাবের কাছে তথ্য ছিল তাইজুলের কাছে ইয়াবা রয়েছে। পরে র‌্যাব তাকে একটি ক্লিনিকে এক্স-রে করেন। এ সময় তার পেটের ভেতরে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়।

র‌্যাব-১১ এর উপ অধিনায়ক মো. রোজাউল হক জানান, আটকৃত তাইজুল ইসলামের পেট থেকে প্লাস্টিকে মোড়ানো কালো জাম সদৃশ ছোট ছোট প্যাকেট উদ্ধার করা হয়েছে। ওইসব ছোট ছোট প্যাকেট থেকে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

Post a Comment

0 Comments