বিসিবিতে যাচ্ছেন ক্রিকেটাররা

মেয়েদের ক্রিকেটে সমান সম্মান, বেতন ও পারিশ্রমিক দেয়ার দাবি যুক্ত করে আগের ১১ দফাসহ মোট ১৩ দফা দাবি বিসিবিকে পাঠিয়েছে ক্রিকেটাররা। এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খানকে নিয়োগ দিয়েছে ধর্মঘটে থাকা ক্রিকেটাররা।
বুধবার সন্ধ্যায় ক্রিকেটারদের পক্ষে সংবাদ সম্মেলনে এসে ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান এসব কথা জানান।
তিনি জানান, বিকেল ৪টায় বিসিবিকে ১৩ দফা দাবির লিস্ট কুরিয়ার ও ইমেইলের মাধ্যমে বিসিবিকে পাঠানো হয়েছে।
এদিকে বিকেলে ক্রিকেটারদের ডেকে পাঠান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ক্রিকেটারদের দাবি-দাওয়া মেনে নেওয়ার পক্ষে মত দেন। খেলোয়াড়দের সঙ্গে বসতে চান তিনি।
গুলশানে সংবাদ সম্মেলন শেষে ক্রিকেটাররা একসঙ্গে বসেন। সেখানে তারা সিদ্ধান্ত নেন বিসিবিতে যাওয়ার এবং বিসিবি কর্মকর্তাদের সঙ্গে দাবি-দাওয়াগুলো নিয়ে বসার। এ রিপোর্ট লেখার সময় ক্রিকেটাররা গুলশান থেকে মিরপুরে যাচ্ছে।

Post a Comment

0 Comments