আবরার হত্যার প্রতিবাদে শহরে আলোর মিছিল


বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে উদ্যোগেআলোর মিছিল করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টায় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে চাষাঢ়া শহিদ মিনারে এসে আলোর মিছিল শেষ হয় আলোর মিছিলে উপস্থিত ছিলেন জোটের সভাপতি ভবানী শংকর রায়, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, গণফোরামের জেলা সভাপতি দেলোয়ার হোসেন চুন্নু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান, সমমনার সভাপতি দুলাল সাহা, সাবেক সভাপতি রীনা আহম্মেদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা সভাপতি মো. জাকির হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু, সাবেক সাধারণ সম্পাদক অমল আকাশ, যুগ্ম সম্পাদক সাইফুল আলম নান্টু, দপ্তর সম্পাদক অভি জাহিদ, সমগীতের কেন্দ্রীয় সহ-সভাপতি দীনা তাজরিন, উন্মেষের সাবেক সভাপতি সুজয় রায় চৌধুরী বিকু, স্বরধ্বনির প্রতিষ্ঠাতা কবি আহমেদ বাবলু প্রমুখ মিছিল শেষে সমাবেশে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ বলেন, বাংলাদেশের যে বিচার ব্যবস্থা তা তার আপন গতিতে চলবার কথা ছিল কিন্তু আজ তা ব্যাহত হচ্ছে আর এটি শুধুমাত্র হচ্ছে একটি জবাবদিহিহীনতার সরকারের কারণে হচ্ছে জবাবদিহিহীনতার সরকার যখন নগ্ন রূপ প্রকাশ করে তখন যে তার চিত্র হয় আমরা এখন তারই চিত্র দেখতে পাচ্ছি বিচার ব্যবস্থা তা তার আপন গতিতে চলবার কথা ছিল তা যদি তার আপন গতিতে না চলে তখন এই বিচার ব্যবস্থা রাজনীতিহীনতার কারণে তাকে ধাক্কা মেরে এগোতে হবে যতদিন আবরার হত্যাসহ সব হত্যাকান্ডের বিচার না হবে এবং সুস্থ ধারার রাজনীতি ফিরে না আসবে ততোদিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব

Post a Comment

0 Comments