নারায়ণগঞ্জ নাট্য শিল্পী সমিতির পলাশ সভাপতি জীবন সম্পাদক


প্রেস বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জ নাট্য শিল্পী সমিতির আহ্বায়ক কমিটির কার্যক্রম শেষ করে গত ১১ই অক্টোবর সাধারণ সভা শেষ করে, উপস্থিত শিল্পীদের মতামতের ভিত্তিতে গটনতন্ত্র অনুমোদন করে, গঠন তন্ত্রের নিয়ম মোতাবেক ফজলুল হক পলাশকে সভাপতি, মোসলেহ উদ্দিন জীবনকে সাধারন সম্পাদক নাহিদ ইরফানকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় আগামী ২১ দিনের মধ্যে সাধারন সদস্য সংখ্যার ভিত্তিতে নিয়ম তান্ত্রিক ভাবে সভাপতি, সাধারন সম্পাদক সাংগঠনিক সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠন করিবে নানা কারনে গত কয়েক বছর যাবৎ নারায়ণগঞ্জ নাট্যাঙ্গনের কার্যক্রম বন্ধ থাকলেও জেলা শিল্প কলা একাডেমির ভবন নির্মান কাজ শেষ পর্যায়ে চলে আসার পর, প্রকৃত নাট্য শিল্পীরা নড়ে চড়ে বসে এবং গত জুলাই নাট্যকার, নাট্য পরিচালক নাট্য শিল্পী এস এম ইকবাল রুমী কে আহ্বায়ক করে নাট্যকার নাট্য পরিচালক নাট্যশিল্পী ফজলুল হক পলাশকে যুগ্ম-আহ্বায়ক মঞ্চের তুখোড় অভিনেতা মোসলেউদ্দিন জীবনকে সদস্য সচিব এবং মঞ্চ শিল্পী, নাট্যকার, নাট্য পরিচালক সকলের পরিচিত মুখ সেলিম খন্দকার খোকন, নাহিদ ইরফান শ্যামল, আর লিটন এবং ইউসুফ মেম্বারকে কার্যকরী সদস্য করে সাত সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয় আহ্বায়ক কমিটির প্রথম সভা জুলাই ২য় সভা ১০ আগস্ট, ৩য় সভা ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় তিনটি সভার সিদ্ধান্ত মোতাবেক সকল কার্যক্রম শেষ করে মঞ্চের প্রকৃত সদস্যদের সদস্যপদ দিয়ে গত ১১ই সেপ্টেম্বর স্থানীয় একটি হোটেলে সাধারন-সভা অনুষ্ঠিত হয় সভায় আহ্বায়ক এস এম ইকবাল রুমী চার মাসের কার্যক্রম তুলে ধরেন সদস্য সচিব মোসলেহ উদ্দিন জীবন গঠনতন্ত্র পাঠ করে শোনানোর পর উপস্থিত সকলেই এক মত পোষন করে গঠনতন্ত্র অনুমোদন দেন এবং আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করে গঠনতন্ত্র মোতাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট কার্যকর কমিটি করা হয় এই তিন জন আগামী ২১ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করে পরিচিতি সভার আয়োজন করবে কার্যকরী কমিটির সভাপতি ফজলুল হক পলাশ, সাধারন সম্পাদক মোসলে উদ্দিন জীবন, সাংগঠনিক সম্পাদক নাহিদ ইরফান শ্যামল কার্যকরী কমিটি প্রধান উপদেষ্টা মনোনীত হন আইনজীবী আইনজীবীদের নেতা জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল কার্যকরী কমিটি গঠন করা হলে আহ্বায়ক এস এম ইকবার রুমী নতুন কমিটিকে সংগঠনকে সুন্দর ভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে সকলকে অভিনন্দন জানান

Post a Comment

0 Comments