বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) তালিকাভুক্ত
শিল্পী সুবর্ণা রূপাকে ১০০ পিস ইয়াবাসহ আটক করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
অধিদপ্তর। মঙ্গলবার দুপুর ১২টার দিকে খিলগাঁও তিলপাপাড়া এলাকায় তার বাসায়
অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে
বিটিভির তালিকাভুক্ত শিল্পী সুবর্ণা রূপার বাসায় অভিযান চালিয়ে ইয়াবাসহ
তাকে আটক করা হয়েছে। আটকের পর যাচাই-বাছাই চলছে। পরে এ ব্যাপারে বিস্তারিত
জানানো হবে।


0 Comments