হঠাৎ করেই নতুন ও ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা
পাড়ুকোন। বিভিন্ন ছবিতে পরা সব আলোচিত পোশাকগুলো বিক্রি করে দেবেন তিনি। আর
সেই টাকা তিনি ব্যয় করবেন সমাজসেবামূলক কাজে। গত ১০ অক্টোবর ‘ওয়ার্ল্ড
হেলথ ডে’ তে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওর মাধ্যমে দীপিকা ঘোষণা
দিয়েছেন, নিজের প্রিয় পোশাকগুলো বিক্রি করে দেবেন তিনি। ঘোষণার পরই দীপিকার
পোশাক কেনার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। মাত্র দুই ঘণ্টার মধ্যে তার সম্ভার
খালি হয়ে গেছে।
এই বলিউড তারকার পোশাকগুলো পাওয়া যাচ্ছে দীপিকার নিজস্ব ওয়েবসাইটে। এই পোশাক বিক্রি থেকে অর্জিত অর্থ সমাজসেবামূলক কাজে ব্যয় করবেন তিনি। মানসিক রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার কাজে এই অর্থ খরচ করা হবে। দীপিকা দীর্ঘদিন মানসিক রোগীদের জন্য নানা সেবামূলক কাজ করছেন। ‘লিভ লাভ লাফ’ নামে তার নিজস্ব সংগঠন আছে। মানসিক রোগীদের দিকে তিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিভিন্ন সেমিনারের মাধ্যমে এই বলিউড তারকা বলেছেন, মনের রোগ আর পাঁচটা রোগের মতো। তাই লজ্জা না পেয়ে মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করা উচিত। দীপিকা নিজেও একসময় মানসিক সমস্যায় ভুগেছেন। তিনি নিজের সেই অভিজ্ঞতার কথা বারবার প্রকাশ্যে বলেছেন।

0 Comments