বন্দর প্রতিনিধি:কলাগাছিয়া নৌ ফাঁড়ি পুলিশ ৩ নদীর মহনায় অভিযান চালিয়ে ৩ হাজার বর্গ মিটার কারেন্টজাল ও একটি মাছ ধরার ট্রলারসহ ৩ জেলেকে আটক করেছে। গত শুক্রবার দুপুরে মেঘনা নদী থেকে মাছ ধরার সরমজ্জামসহ এদেরকে আটক করা হয়। এ ব্যাপারে কলাগাছিয়া নৌ ফাঁড়ি উপ-পরিদর্শক মোঃ চাঁন মিয়া বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৮(১০)১৯ ধারা- ১৯৬০ সনের মৎস রক্ষা ও সংরক্ষন আইনের ৫ (২) (খ)।
আটককৃত জেলেরা হলো মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার রগুরচর এলাকার মৃত আমানউল্ল্যাহ মিয়ার ছেলে মোজাম্মেল (৩৮) একই এলাকার কালা চাঁন মিয়ার ছেলে নাজমুল হক (২০) ও রাজু মিয়ার ছেলে মেহেদী হাসান (২৩)। ধৃতদের আদালতে পাঠানো হয়।

0 Comments