স্বাস্থ্য কর্মীর অপচিকিৎসায় নবজাতকের মৃত্যুর


বন্দর প্রতিনিধি
বন্দর উপজেলা স্বাস্থ্য কর্মী জিয়াসমিনের অপচিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। হাতুড়ে ডাক্তার দিয়ে অপচিকিৎসার কারনে নবজাতের মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী কথা জানান। এলাকাবাসী আরো জানান, বন্দরে যেখানে সেখানে অবাধে গড়ে উঠেছে বিভিন্ন নামে বেনামে প্রাইভেট ক্লিনিক। এমনকি বাসা বাড়িতে হচ্ছে নরমমাল ডেলিভারি, সিজার, এমারসহ বিভিন্ন চিকিৎসা। হত দরিদ্ররা টাকা পয়সার অভাবে ওই সব ক্লিনিকে চিকিৎসেবা নিয়ে চিকিৎসা নিয়ে অকালে প্রান হারাচ্ছে গর্ভবতি নারী নবজাতক শিশুরা। গতকাল বুধবার জিয়াসমিনের অপচিকিৎসার কারনে শাহীমসজিদ এলাকার কামরুল মিয়ার নবজাতক শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে। ঘটনায় উক্ত এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। নবজাতকের মৃত্যুও সংবাদ পেয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, বন্দর থানার অফিসার ইনর্চাজ রফিকুল ইসলাম স্থানীয় কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাপারে কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকার জানান, তার অপচিকিৎসা অনেক মা বোন অকালে প্রান হারাচ্ছে। তার এই ক্লিনিকে কোন বৈধতা নেই। ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার জানান, নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা অপচিকিৎসক জিয়াসমিনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করছি। এবং নাম বিহীন ক্লিনিকটি তাৎক্ষনিক সিলগলা করা হয়।

Post a Comment

0 Comments