নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, বিএনপি চেয়ারপার্সণ বেগম খালেদা জিয়া সরকারের প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় কারাগারে বন্দি আছেন কিন্তু বর্তমান প্রধাণমন্ত্রী শেখ হাসিনা বন্দি আছেন দিল্লির কারাগারে। পাশ্ববর্তী রাষ্ট্রের পুতুল সরকার হয়ে দেশ চালাতে গিয়ে সে রাষ্ট্রের কাছে আষ্টেপৃষ্টে বন্দি হয়ে পরেছেন বর্তমান সরকার প্রধাণ।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীদের সাথে আয়োজিত প্রস্তুতি সভা ও বিএনপির চেয়ারপার্সণ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে দোয়া মাহফিলে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত চৌধুরীবাড়ি এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এড. সাখাওয়াত আরো বলেন, আমাদের নেত্রী গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে জালিমের কারাগারে বন্দি। নেত্রীকে মুক্ত করার জন্য আমাদের সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হতে হবে। সে লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি ও এর প্রতিটি অঙ্গ এবং সহযোগী সংগঠনের কমিটিগুলো সম্মেলনের মাধ্যমে গঠনের নির্দেশ দিয়েছেন। দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে পারলে নেত্রীর মুক্তির আন্দোলন আরো বেগবান হবে। এরই ধারাবাহিকতায় ছাত্রদলের কমিটি প্রকাশ্য ভোটের মাধ্যমে তৈরী করা হয়েছে। আসছে যুবদলের কমিটিও সম্মেলনের মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতেই গঠন করা হবে। পর্যায়ক্রমে প্রতিটি কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করা হলে দল আরো চাঙ্গা হবে এবং রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।
তিনি আরো বলেন, আমাদেরকে ভয় পেলে চলবে না। বাড়িতে বসে থাকলেও মামলা হামলার শিকার হতে হবে, রাজপথে নামলেও একই পরিনতি। তাই এখন পিছনে ফিরে তাকানোর সুযোগ নেই। আজকেও ঢাকায় মৎস্যজীবী দলের মানবন্ধন থেকে নারায়ণগঞ্জের ৫ জন নেতাকর্মীতে গ্রেফতার করা হয়েছে। আমি এই অবৈধ গ্রেফতারের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবী করছি।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি মনোয়ার হোসেন শোখন বলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ণ করা হয়নি। তাই এ এই কমিটি অবৈধ এবং এই কমিটির নেতৃত্বের পরিবর্তন দাবী করছি। মহানগর যুবদলের নেতৃত্বে পরিবর্তন হলে দলের ত্যাগী নেতাকর্মীরা স্থান পাবে এবং রাজপথে যুবদলের হারানো ঐতিহ্য ফিরে আসবে।
মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাগর প্রধান বলেন, আসছে ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহন করছি। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটি বিশাল শোডাউনের মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ করবো। সকলকে সে অনুষ্ঠানে শরিক হওয়ার আহবান জানাচ্ছি।
মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাগর প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সভাপতি পারভেজ মল্লিক, স্বপন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা সুমন ভূইয়া, তরিকুল ইসলাম, সুমন প্রধান, বাদশাহ, জাকির হোসেন, ওয়াসিম, হুমায়ুন কবীর, শাকিল, নাজমুল, আকাশ প্রধান, শাওন, রেজওয়ান, সানাউল্লাহসহ নেতৃবৃন্দ।


0 Comments