সাতক্ষীরার দেবহাটা উপজেলায় প্রেমিকের
বাড়িতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। এ ঘটনায় দুজনকে
গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বরাখালী গ্রাম
থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুজন হলেন—ওই কিশোরীর 'প্রেমিক' আবু সুফিয়ান (২৭) ও জিল্লুর রহমান (২৮)।
দেবহাটা থানার পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল
কুমার মৈত্র জানান, সুফিয়ান ও ভুক্তভোগী ওই কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক
ছিল। মুঠোফোনে শনিবার বিয়ের কথা বলে ফুসলিয়ে তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে
যান সুফিয়ান। সেখানে তিনি ও তার বন্ধুরা ওই কিশোরীকে ধর্ষণ করেন।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে চারজনের নাম
উল্লেখ করে থানায় মামলা করেন। পুলিশ সুফিয়ান ও জিল্লুরকে গ্রেফতার করেছে।
বাকি দুজনকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান উজ্জ্বল কুমার।


0 Comments