আড়াইহাজার
প্রতিনিধি
আড়াইহাজারে
রোববার মটর সাইকেলের ধাক্কায়
রেজিয়া খাতুন (৭০) নামে
এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি
স্থানীয় কালাপাহাড়িয়া ইউপির পূর্বকান্দি এলাকার
মৃত মিছির আলীর স্ত্রী।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যর্বরত
চিকিৎসক খালেদা নাজমিন তাকে
মৃত ঘোষণা করেন। নিহত
বৃদ্ধার ছেলে বাচ্চু মিয়া
জানান, তার মা বাড়ি
থেকে বের হয়ে রাস্তা
পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া
গতির একটি মটর সাইকেল
তাকে ধাক্কা দেয়। এতে
তিনি মাথাসহ শরীরের বিভিন্ন
স্থানে আঘাত প্রাপ্ত হন।
স্থানীয়রা বাইকটি আটক করেছে।
আড়াইহাজার থানার ওসি নজরুল
ইসলাম বলেন, বিষয়টি খোঁজ
নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।


0 Comments