যেকারণে ভেঙেই যাচ্ছে সিদ্দিকের সংসার

বিচ্ছেদের সানাই বাজছে ছোটপর্দার জনপ্রিয় দুই তারকার সংসার জীবনে। মডেল ও অভিনেত্রী মারিয়া মিম শোবিজের বেশ পরিচিত মুখ। অনেকদিন ধরেই মডেলিংয়ের সঙ্গে জড়িত। পাশাপাশি কাজ করে আসছেন নাটক ও বিজ্ঞাপনে। ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। ভালোবেসে ৭ বছর আগে বিয়ে করেছিলেন। কিন্তু অনেকদিন ধরেই তার সম্পর্ক ভালো যাচ্ছে না তাদের। দুজনেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিচ্ছেদ প্রসঙ্গে মিম বলেন, ভালোবেসে সিদ্দিককে বিয়ে করেছিলাম। কিন্তু কিছুটা সময় যাওয়ার পরই আমাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। অনেকটা সময় কাটিয়েছি, কিন্তু আর পারছি না। গত তিন মাস ধরে আমরা আলাদা থাকছি। অবশেষে বিচ্ছেদের সিদ্ধান্ত নেই আমি।
তিনি আরো বলেন, ডিভোর্স লেটার কিছু দিনের মধ্যেই পাঠিয়ে দেব। তবে বিচ্ছেদের পথে আমরা হাঁটলেও সিদ্দিক প্রতিনিয়ত আমার কাজে বাধা সৃষ্টি করছেন। আমাকে কোনো কাজ করতে দিচ্ছেন না। নানান সময়ে হুমকি দিয়ে আসছেন।
তাদের মধ্যে কি এমন ঘটনা ঘটল যার জন্য ভালোবেসে বিয়ে করার পরও বিচ্ছেদের পথে হাঁটতে হচ্ছে জানতে চাইলে মিম বলেন, সিদ্দিকের সঙ্গে বনিবনা না হওয়ায় আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু সে আমার ক্যারিয়ারকে ঝুঁকির মধ্যে ফেলছে প্রতিনিয়ত। সে চায় না আমি আমার ক্যারিয়ারকে প্রতিষ্ঠিত করি। কিন্তু আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।

Post a Comment

0 Comments